অল ক্রাইমস. টিভি ডেস্ক
দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। আর মাত্র ৫৩ দিন পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে এই আসর। তবে খেলা দেখতে গিয়ে দর্শকদের গুনতে হবে বাড়তি খরচ। টিকিটের দাম আগেই বেড়েছে, এবার পরিবহন খরচও বেড়েছে কয়েকগুণ।
নিউইয়র্ক থেকে নিউজার্সির মেডোল্যান্ডস স্টেডিয়ামে ট্রেনে যাতায়াতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার, যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া মাত্র ১২ দশমিক ৯০ ডলার। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্টেডিয়ামটিতে ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে। সীমিত সংখ্যক ট্রেন টিকিট রাখা হয়েছে, আর গাড়িতে গেলেও পার্কিং খরচ বেশ বেশি।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত দর্শক সামাল দিতে এই খরচ নির্ধারণ করা হয়েছে। তবে রাজনীতিবিদ ও সমর্থকদের অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এটি ভক্তদের ওপর বাড়তি চাপ হিসেবে দেখছেন।



