অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইরান আংশিকভাবে তার আকাশসীমার পূর্বাঞ্চল আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য খুলে দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।
কর্তৃপক্ষ জানায়, এখন থেকে পূর্বাঞ্চলীয় আকাশপথ ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একই সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে কয়েকটি বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে।
তবে ঘোষণার কয়েক ঘণ্টা পরও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের দৃশ্যমান ব্যবহার খুবই সীমিত ছিল। অনেক বিমান এখনো নিরাপত্তা ও রুট বিবেচনায় বিকল্প পথ ব্যবহার করছে।



