পরীক্ষামূলক সংস্করণ

কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেল পাঠাবে ইরাক

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আগামী কয়েক দিনের মধ্যে দেশের সব তেলক্ষেত্র থেকে পুনরায় তেল রপ্তানি শুরু করার ঘোষণা দিয়েছে ইরাকের তেল মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজুন জানান, আন্তর্জাতিক তেল কোম্পানি ও ট্যাঙ্কারগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে। তিনি বলেন, “রপ্তানির জন্য আমরা প্রস্তুত এবং সব কোম্পানির জন্য আমাদের দরজা খোলা রয়েছে।”

তিনি আরও বলেন, রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে রাষ্ট্রীয় রাজস্ব বাড়বে, অভ্যন্তরীণ তেল উৎপাদন শক্তিশালী হবে এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

এদিকে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বসরা বন্দরে একটি বড় তেলবাহী ট্যাঙ্কার ইতোমধ্যে পৌঁছেছে। হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার পর এটিই প্রথম চালান, যেখান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল লোড করা হবে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...