পরীক্ষামূলক সংস্করণ

রাজকীয় সাজে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন সচেতনতাতেও নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করলেন এই অভিনেত্রী। একগুচ্ছ নতুন ছবিতে নিজের অনন্য লুক প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখধাঁধানো কিছু ছবি প্রকাশ করেন মেহজাবীন। আর ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

 

ছবিতে মেহজাবীনকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের দৃষ্টিনন্দন একটি শাড়িতে। শাড়ির সোনালি পাড় ও কারুকাজ তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। এর সঙ্গে মানানসই ব্লাউজে তার সাজে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। ব্লাউজের হাতায় স্বচ্ছ কাপড়ের ব্যবহার পুরো লুকটিকে দিয়েছে আভিজাত্যপূর্ণ আবেদন।

অলঙ্কার হিসেবেও তিনি বেছে নিয়েছেন সোনালি রঙের গলার হার ও কানের দুল। তার চুলের সাজও ছিল নজরকাড়া। খোঁপায় ব্যবহার করা অলঙ্কার পুরো সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ।

নিজের এই আকর্ষণীয় সাজের পেছনে থাকা সাজসজ্জা শিল্পীদেরও প্রশংসা করেছেন মেহজাবীন। অন্যদিকে মন্তব্যের ঘরেও ভক্তদের প্রশংসার বন্যা বইছে। সব মিলিয়ে অভিনেত্রীর নতুন এই রূপ মুগ্ধ করেছে অনুরাগীদের।

প্রধান খবর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার কারণ উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আসছে...