পরীক্ষামূলক সংস্করণ

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর এই প্রত্যয় ব্যক্ত করেন। সকালে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে যাত্রা শুরু করে। রাষ্ট্রপ্রধানের আগমন উপলক্ষে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীর গাড়িবহরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী সড়কের দুই পাশে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ঢাকার বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আধুনিকায়ন ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...