পরীক্ষামূলক সংস্করণ

মিত্রদের সঙ্গে আজ তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর মিত্রদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া সাবেক মিত্র নেতাদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনা হবে। একই সঙ্গে জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি, যুগপৎ আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় এবং সরকার পরিচালনায় পারস্পরিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, সেটিও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নির্বাচন ও সরকার গঠনের পর বিএনপির ‘একলা চলো’ নীতির অভিযোগ নিয়েও শরিকদের মধ্যে আলোচনা হতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে সরকারের রাজনৈতিক অবস্থান ও বিএনপির ভবিষ্যৎ মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করবেন তারা। পাশাপাশি রাজনৈতিকভাবে সরকারের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামতও তুলে ধরবেন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৩১ দফা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠনের বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। তবে যুগপৎ আন্দোলনের অংশ না হওয়ায় জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্যসহ যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...