পরীক্ষামূলক সংস্করণ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

শনিবার (২৫ জুলাই) ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন।

এর আগে, নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, দেশের ঐক্য এবং চলমান পরিস্থিতি বিবেচনা করেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, শিক্ষা সংস্কার ও শিক্ষার্থীদের স্বার্থে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।

প্রহ্লাদ জোশীর নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নেতৃত্বের সূচনা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিতর্ক মোকাবিলায় তার সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...