পরীক্ষামূলক সংস্করণ

‘আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি নয়’

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় সমালোচনা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবু সাঈদ এই আন্দোলনের প্রতীক, তার ছবি ছাড়া কোনো ডকুমেন্টারিকে পূর্ণাঙ্গ বলা যায় না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, সেখানে শহীদ আবু সাঈদের ছবি নেই। তিনি বলেন, আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিচ্ছবি ও প্রতীক। তার উপস্থিতি ছাড়া এই ডকুমেন্টারি পূর্ণতা পায় না।

তিনি আরও বলেন, ডকুমেন্টারিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভুল হলে সরকারকে তা সংশোধনের সুযোগ দিতে হবে। এটি নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, ভুল ধরিয়ে দিলে তা শুধরে নেওয়া হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো হবে না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারিতে শহীদদের আত্মত্যাগ, গুরুত্বপূর্ণ ঘটনা ও আন্দোলনের বিভিন্ন দিক যথাযথভাবে তুলে ধরা হয়নি অভিযোগ করে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরপরই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আপত্তি জানান। একপর্যায়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

প্রতিবাদকারীদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...