পরীক্ষামূলক সংস্করণ

কার্টুন দেখানোর কথা বলে শিশু ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহসিন (২৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২ আগস্ট দুপুরে চিরিরবন্দরে নিজ বাড়ির উঠানে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে এক নারীর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে মহসিন। শিশুটির চিৎকারে আসামি পালিয়ে যায়। পরে পরিবার শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল মহসিন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, যৌথ অভিযানে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১ রূপগঞ্জের পানারো এলাকা থেকে রাত ১০টা ৫ মিনিটে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মহসিনকে আইনানুগ ব্যবস্থার জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইসি আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চায়।

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রামে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

আসছে...