পরীক্ষামূলক সংস্করণ

বন্যা পরিদর্শনে ৯ আগস্ট চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন।

এরপর প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এবং হাটহাজারী মাদরাসা সফর করবেন। সেখানে ধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

পরে হাটহাজারী কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুরের রহমান শামীম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রমে অংশ নেবেন।

সরকারি তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁশখালীর ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন এলাকা পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধান খবর

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

আসছে...