পরীক্ষামূলক সংস্করণ

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনী উপজেলায় এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানোর আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলেও পুলিশ জানিয়েছে, এটি আইন অনুযায়ী অনুসৃত একটি নিয়মিত প্রক্রিয়া।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানের। ভিডিওতে দেখা যায়, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বাড়িতে প্রবেশের আগে উপস্থিত এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে তাদের দেহ তল্লাশি করা হচ্ছে। এরপর পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে কোনো পক্ষ যেন অভিযোগ করতে না পারে যে পুলিশ নিজেরা আলামত নিয়ে গিয়ে উদ্ধার দেখিয়েছে বা কাউকে ফাঁসিয়েছে—সেজন্যই অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করা হয়।

তিনি জানান, পুলিশ রেজুলেশনস অব বেঙ্গল (পিআরবি)-এর ২৮০ বিধির ‘ডি’ উপবিধি অনুযায়ী তল্লাশি শুরুর আগে তল্লাশি পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা, উপস্থিত সাক্ষী এবং সংবাদদাতার দেহ তল্লাশি করার বিধান রয়েছে। এই প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তি বা তার প্রতিনিধির উপস্থিতিতেই সম্পন্ন করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা দেহ তল্লাশি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো ধরনের সন্দেহ বা বিতর্কের সুযোগ না রাখা। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের পাঁচটি স্থানে ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে প্রায় ৫ কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়।

প্রধান খবর

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

আসছে...