জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
এর আগে যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন লঞ্চ মালিকরা। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠিও দিয়েছিলেন তারা।
লঞ্চ মালিকদের দেওয়া চিঠিতে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল।
তবে লঞ্চ মালিকদের প্রস্তাবিত হারের তুলনায় কম হারে ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, বুধবার সকালে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।



