পরীক্ষামূলক সংস্করণ

সংসদে ক্রয় দুর্নীতি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদ সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে সংসদ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতির অভিযোগ প্রকাশের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন-কে। সদস্য হিসেবে রাখা হয়েছে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-কে।

কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, সংসদ সচিবালয়ের ক্রয় প্রক্রিয়ায় উত্থাপিত অভিযোগগুলোর সঠিকতা যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এই কমিটির মূল উদ্দেশ্য।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...