অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিন-এর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। সংরক্ষিত আসনের মনোনয়ন সংক্রান্ত আপিল দাখিলের শেষ তারিখ ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
এর আগে বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।
মনোনয়নপত্রে তিনি সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিলেও চাকরির সময়কাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য না থাকায় নির্বাচন কমিশন অতিরিক্ত নথি চেয়েছিল। এজন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হলেও প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করা হয়।



