পরীক্ষামূলক সংস্করণ

বাড়ল গণপরিবহনের ভাড়া

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক–শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা রুটে ডিজেলচালিত যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর হবে।

মন্ত্রী আরও জানান, সিএনজিচালিত বাসের ভাড়া এই সিদ্ধান্তের আওতায় আসবে না। জ্বালানি তেলের দাম কমলে ভাড়া পুনরায় সমন্বয় করে কমানো হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে রেল ও নৌপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দূরপাল্লার বাসের সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা–চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় যাত্রীদের ব্যয় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...