পরীক্ষামূলক সংস্করণ

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় দুটি উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা করেছে সরকার। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে বন্যা ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা এবং জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। পাশাপাশি ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির (Jean Pesme) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বৈঠকে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ‘Bangladesh Strategic Flood Resilience Program’ এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ‘Slum Improvement in Dhaka City’ উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

উপকূলীয় অঞ্চলের কর্মসূচির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার কথা জানিয়েছেন মন্ত্রী। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ নানা ঝুঁকির মুখে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকার মানুষের জীবন-জীবিকা আরও টেকসই করা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো কর্মসূচির অন্যতম লক্ষ্য।

ঢাকার বস্তি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং রাজধানীকে আরও বাসযোগ্য করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্প নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগে কড়াইল, ভাষানটেক বা অনুরূপ বস্তি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও অর্থায়নের বিষয় চূড়ান্ত হলে তা জানানো হবে।

মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, একটি প্রকল্পের সাফল্য নির্ভর করে জনঅংশগ্রহণ, অংশীজনদের সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো জরুরি উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

প্রধান খবর

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আসছে...