পরীক্ষামূলক সংস্করণ

৪ হাজার ইয়াবাসহ নারী আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক

৪ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক নারীর নাম সুরাইয়া আক্তার মীম (৩০)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব পৌরসভার চণ্ডীবে মহল্লার নূর হোসেনের মেয়ে।

জানা যায়, ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের পূর্ব মহেশকুড়া গ্রামে অভিযান চালায়। সেখানে সড়কের পাশে ব্যাগ হাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় অভিযানকারী দল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল থানায় মামলা দায়ের করেন। পরে আটক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নান্দাইল এলাকায় মাদকের সরবরাহ ও বাণিজ্য বেড়ে গেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...