পরীক্ষামূলক সংস্করণ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৪৭ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে এবং সময়মতো চিকিৎসা ও টিকাদান না হলে ঝুঁকি আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...