পরীক্ষামূলক সংস্করণ

আয়ে ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে শীর্ষে ‘ভূত বাংলা’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বলিউডে নতুন করে আলোচনায় এসেছে ভূত বাংলাঅক্ষয় কুমার অভিনীত এই হরর-কমেডি মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আন্তর্জাতিক বাজারেও দাপট দেখাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা ধুরন্ধর দ্য রিভেঞ্জ—যেখানে অভিনয় করেছেন রণবীর সিং—সেটিকেও আয়ের দিক থেকে পেছনে ফেলেছে ‘ভূত বাংলা’। আন্তর্জাতিক বক্স অফিসের তথ্যে দেখা গেছে, ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার, যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ আয় করেছে মাত্র ৯৩ হাজার ডলার।

চলতি বছরের ১৭ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ দ্রুতই দর্শকপ্রিয় হয়ে ওঠে এবং এক সপ্তাহের মধ্যেই শীর্ষ আয়ের সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নেয়। অন্যদিকে ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ শুরুতে ভালো আয় করলেও নতুন এই সিনেমার আগমনে এর গতি কমে যায়।

প্রদর্শনের দিক থেকেও এগিয়ে রয়েছে ‘ভূত বাংলা’। হলিউডের প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ প্রদর্শিত হচ্ছে প্রায় ১৫৮টি হলে।

রহস্যময় এক পুরনো প্রাসাদ ও ভৌতিক ঘটনার আবহে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ‘বধূসুর’ নামের এক চরিত্রকে ঘিরে। একের পর এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে কাহিনি, যা স্থানীয় জনজীবনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

পরিচালনায় আছেন প্রিয় দর্শন। যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং অক্ষয় কুমার। প্রধান চরিত্রে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি

এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, রাজপাল যাদব এবং যিশু সেনগুপ্তসহ আরও অনেকে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...