পরীক্ষামূলক সংস্করণ

উন্নয়নের নতুন কাজেও পুরোনো দুর্নীতির ছায়া

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী আঞ্চলিক সড়কের ১২০ মিটার অংশে আরসিসি ঢালাই কাজ শেষ হওয়ার পরই উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।

বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিয়ান এন্টারপ্রাইজ’। গত ৪ মার্চ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

তবে নির্মাণ শেষ হতেই সড়কে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন বলেন, যানবাহন চলাচল শুরুর আগেই যদি রাস্তা ফেটে যায়, তাহলে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। তারা টেকসই অবকাঠামো চান বলে জানান তিনি।

সিএনজি চালক আলাল মিয়া বলেন, এখনই ফাটল দেখা দিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। জনগণের টাকায় নির্মিত কাজের মান নিশ্চিত করা জরুরি।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়ম থাকতে পারে এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, নির্মাণ কাজে কোনো অনিয়ম হয়নি। প্রচণ্ড রোদের তাপের কারণে সড়কে কিছু অংশে ফাটল দেখা দিয়েছে এবং ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।

শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আখতার বলেন, এটি বড় ধরনের ফাটল নয়, বরং হেয়ারলাইন ক্র্যাক। কিউরিং শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিয়ান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জানা গেছে, তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঁইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বলেন, উন্নয়ন কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...