পরীক্ষামূলক সংস্করণ

বগুড়ায় একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে আহত ৪ যাত্রী

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন চলে আসায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ সময় আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চার যাত্রী আহত হন। চালক ও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার আব্দুল মতিন। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর স্টেশনে কলেজ ট্রেন প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেস একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। পরে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়।

স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। তার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী সেতু প্রকৌশলী (লালমনিরহাট) আফজাল হোসেন জানান, টিআই লালমনিরহাট ছহির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এসএসএই/লোকো ইন্সপেক্টর কাজী সুমন এবং এসএসএই/সিগন্যাল জিয়াউল হক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...