পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এসির আউটডোর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হঠাৎ করেই বার্ন ইউনিটের বাইরে থাকা একটি এসির আউটডোর মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বার্ন ইউনিটের ভেতরে ও বাইরে থাকা লোকজন দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের একটি দল দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর উদ্যোগ নেয়। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সর্দার মোখলেসের নেতৃত্বে স্টাফরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন নিভে যায় বলে জানায় সংশ্লিষ্টরা। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্প সময়ের জন্য পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...