পরীক্ষামূলক সংস্করণ

একদিনে ১৫ দপ্তরে শীর্ষ পদে নতুন নিয়োগ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একদিনেই ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও মহাপরিচালক (ডিজি) পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), খাদ্য অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।

এনটিআরসিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান।

পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমান। কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দিল আফরোজ। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন এবং জামুকার মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।

এছাড়া জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান মাহমুদ।

প্রধান খবর

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসছে...