পরীক্ষামূলক সংস্করণ

প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত মার্কিন বাহিনীর: প্রতিরক্ষা সচিব

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনী বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। গত ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে এক যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব পিস’ বা শান্তি মন্ত্রণালয় রাখা যায় কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক নীতির মূলমন্ত্র ‘শক্তির মাধ্যমে শান্তি’ (Peace through strength)-এর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা, আর শক্তির প্রদর্শনের মাধ্যমেই তা সম্ভব হয়।

হেগসেথ আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী শুধু নিজেদের দেশের নয়, বরং বিশ্বজুড়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তাই এমন একটি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এ বক্তব্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক ভূমিকা ও কৌশলগত অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার ইঙ্গিত দেয়।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...