অল ক্রাইমস.টিভি ডেস্ক
শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান-কে। অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ মার্গোস গট মানি ট্রাবলস–এর শুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল শুটিং সেটে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। তবে পেশাদারিত্বের কারণে অসুস্থ অবস্থাতেই দিনের শুটিং শেষ করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সহশিল্পী নিক অফারম্যান জানান, শুটিংয়ের প্রথম দিনেই ফ্লুতে আক্রান্ত হন নিকোল। বড় আয়োজন এবং অনেক মানুষের সম্পৃক্ততা থাকায় প্রযোজকদের ক্ষতির কথা ভেবে তিনি কাজ চালিয়ে যান।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি সুস্থ আছেন। দীর্ঘদিন ধরে হলিউডের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত নিকোল কিডম্যান।
উল্লেখ্য, সিরিজটিতে ‘লেইস’ চরিত্রে অভিনয় করেছেন তিনি এবং ‘জিংক্স’ চরিত্রে রয়েছেন নিক অফারম্যান। সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।



