পরীক্ষামূলক সংস্করণ

পাম্পে লাইন নেই, তেলের সংকটও নেই: ডা. জাহেদ উর রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমানে ডিজেল মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং নতুন চালানও আসছে, ফলে দ্রুতই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে। তার দাবি অনুযায়ী, তেলের পাম্পগুলোতে দীর্ঘলাইন বা ভিড় নেই, যা প্রমাণ করে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতিতেও উন্নতি হয়েছে। সীমান্তে হত্যার ঘটনা ৭৫ শতাংশ কমেছে এবং এটি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য খাতের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৯৪ লাখ ২৩ হাজারের বেশি শিশুকে হাম রোগের টিকা দেওয়া হয়েছে। হামজনিত শিশুমৃত্যু এখনো উদ্বেগজনক হলেও টিকাদান কর্মসূচি চলমান রয়েছে বলে জানান তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে তিনি একই সঙ্গে বলেন, গণমাধ্যম সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে, কিন্তু তথ্য যাচাই ছাড়া ভুল সংবাদ প্রচার করা উচিত নয়।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি উপস্থিতি পুরোপুরি নেই—এমন দাবি সঠিক নয়, আবার ভয়ের মতো বড় কোনো ঝুঁকিও নেই। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...