পরীক্ষামূলক সংস্করণ

এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম-এর প্রার্থিতা নিয়ে চলা আইনি জটিলতার অবসান হতে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), এবং এই রায়ের বিরুদ্ধে তারা কোনো আপিল করবে না বলে জানিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে জানান, আদালতের রায় কার্যকর করা হবে। তিনি বলেন, যেহেতু এই মামলায় ইসিকে পক্ষভুক্ত করা হয়নি, তাই কমিশন থেকে আপিল করার প্রশ্নও আসে না।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। পরে নুসরাত তাবাসসুম উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করা হবে। বৈধ হলে এবং আপিল প্রক্রিয়ায় টিকে গেলে তিনি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। বাছাই শেষে বিভিন্ন জোটের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...