পরীক্ষামূলক সংস্করণ

গণপূর্তের ঢাকা-মেট্রোপলিটন জোনের নতুন অতিঃ প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রদীপ কুমার বসু। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে পূর্ত ভবনের ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় প্রদীপ কমার বসুকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোন থেকে খুলনা গণপূর্ত জোনে সদ্য বদলি হওয়া ড. মো: মঈনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- বিসিএস পাবলিক ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মো. খালেদ হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত উল্লাহ। এছাড়া ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) মোহাম্মদ ফয়সাল রহমানসহ ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের আওতাধীন ৩টি সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলীগণ এবং সার্কেলের আওতাধীন ১২টি বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতির আদেশে গত ৯ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের ভিত্তিতে খুলনা গণপূর্ত জোন থেকে বদলী হয়ে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে যোগদান করেন।

ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের বিষয়ে প্রদীপ কুমার বসু বলেন, আমি দীর্ঘদিনযাবৎ সততা ও নিষ্ঠার সাথে খুলনা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। বর্তমানে আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমি খুলনাসহ দেশের যেসব জায়গায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। এবার ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

পাশাপাশি আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে কাজ করার সুযোগ করে দেয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও প্রধান প্রকৌশলীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...