অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হঠাৎ অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
সারজিস আলমের সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে। এদিকে তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।



