পরীক্ষামূলক সংস্করণ

ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডার ভ্যাঙ্কুভারে যাওয়ার পরিকল্পনা ছিল ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ-এর। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কানাডায় প্রবেশ করতে পারেননি তিনি। বিমানবন্দর থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়—যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম এবং USA Today-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অসদাচরণ’-এর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার সঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের আরও দুই কর্মকর্তা—হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনিও ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বৈধ ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে তার অতীত সংশ্লিষ্টতা। জানা গেছে, তিনি আগে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর একজন কমান্ডার ছিলেন।

কানাডা সরকার আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সেই নীতির কারণে আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নিরাপত্তা বিবেচনায়ই শেষ পর্যন্ত তাকে ফেরত পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। যদিও কানাডার অভিবাসন কর্তৃপক্ষ এ নির্দিষ্ট ঘটনায় সরাসরি মন্তব্য করেনি, তবে তারা স্পষ্ট জানিয়েছে—আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তাদের অবস্থান কঠোর এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...