পরীক্ষামূলক সংস্করণ

দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দাম সমন্বয়ের পরও রাজধানীর বাজারে এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে—পণ্যের সংকট পুরোপুরি কাটেনি, ফলে ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

দোকানদাররা বলছেন, আগে ডিলারদের কাছ থেকে যে দামে তেলের বোতল নিতে হতো, তাতে লিটারপ্রতি লাভ থাকত মাত্র ১ টাকা। এত কম মুনাফায় ব্যবসা চালানো কঠিন হওয়ায় তারা সীমিত পরিমাণে তেল তুলতেন। তবে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পর সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।

বিশ্ববাজারে অস্থিরতা এবং ইরান-সংক্রান্ত উত্তেজনার প্রভাবের কথা উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল।

এমন পরিস্থিতিতে বুধবার বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হওয়ার কথা।

তবে দাম বাড়লেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাজারে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...