পরীক্ষামূলক সংস্করণ

ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করে নতুন দিগন্ত উম্মোচন করেছেন তারেক রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের ব্যাংকিং খাত ও বিপর্যস্ত অর্থনীতিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ মে, ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের এক বিশাল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এই সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য ও আগামীর রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল একজন রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি এদেশের মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বিগত সময়ে দেশের ব্যাংক ও অর্থনৈতিক খাত যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পুনর্গঠন করে তিনি জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে হকারদের পুনর্বাসনের মানবিক উদ্যোগ নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তিনি শ্রমিকদের জন্য একটি সম্মানজনক ন্যূনতম মজুরি নির্ধারণের জোরালো দাবি জানান। মন্ত্রী স্পষ্ট করেন যে, একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে শ্রমিকদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং চা শ্রমিকদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা জরুরি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি গত পরশু সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ টেনে বলেন, তারেক রহমানের বক্তব্য ছিল একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের মতো। তিনি এমন এক মহান নেতা ও নেত্রীর সন্তান, যারা আজীবন একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণের লড়াই করেছেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং অতি দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...