পরীক্ষামূলক সংস্করণ

পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পুলিশের এএসআই আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামি র‌্যাব এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের কাছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।

মামলার প্রধান আসামি মামুনকে ধরতে চানপুর বাজারে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় মামুনের সহযোগীরা।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে আহত অস্থায় মামুনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব এর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মাদক মামলার আসামি মামুনকে ধরতে গেলে তার ছুরিকাঘাতে খুন হন এএসআই আমির হোসেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...