পরীক্ষামূলক সংস্করণ

সাবেক এমপি বুবলী ফের গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নাশকতার মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ এই আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তার পক্ষে শুনানি করেন। তদন্ত কর্মকর্তার দাবি অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে বের করা একটি রাষ্ট্রবিরোধী মিছিলে বুবলী অর্থের জোগান দিয়েছিলেন। উক্ত মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। যদিও বুবলীর আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামিনের আবেদন করেছিলেন, তবে আদালত তা নাকচ করে দেন। উল্লেখ্য, বুবলী গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকেই অন্য একটি মামলায় জেলহাজতে রয়েছেন।

তদন্ত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে ককটেল বিস্ফোরণের আলামত এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন ১০ জন নামীয় ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তী তদন্তে মিরাজুলের স্বীকারোক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অর্থ জোগানদাতা হিসেবে তামান্না নুসরাত বুবলীর নাম উঠে আসে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...