পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বিপত্তি: বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারাকে দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। গত ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রিট আবেদনে দাবি করা হয়েছে, চুক্তির শর্তাবলি অযৌক্তিক এবং কাঠামোগতভাবে অত্যন্ত অসম, যা বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। রিটকারী আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক জানান, এই চুক্তিটি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছে। বিশেষ করে চুক্তিতে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় এবং প্রতিকূল শুল্ক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে এই রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...