পরীক্ষামূলক সংস্করণ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব তালুকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকরাম হোসেন পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদার কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কোনাগাঁতী গ্রামে মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সেখান থেকে অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আছাব আলী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আকরামকে কোনোভাবে মারুফের বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। হত্যাকাণ্ডের পর ওই বাড়ির আঙিনায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরও মারুফ বাড়িতে ছিলেন বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে, ঘটনার পর থেকে মারুফের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহত আকরামের বাবা আব্দুর রহিম। তিনি বলেন, তার ছেলেকে কেন হত্যা করা হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

প্রধান খবর

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

আসছে...