পরীক্ষামূলক সংস্করণ

৬৭ বছর বয়সে বিয়ের ভাবনায় ‘শক্তিমান’ তারকা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নব্বইয়ের দশকে ভারতের টেলিভিশনে প্রচারিত সুপারহিরো সিরিয়াল ‘শক্তিমান’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা মুকেশ খান্না আবারও আলোচনায়। সিরিয়ালটি একসময় দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে থাকত সবাই। এখন সেই চরিত্রকে বড় পর্দায় আনার পরিকল্পনাও চলছে।

এর মাঝেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। এখনো অবিবাহিত মুকেশ খান্না সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিয়ে, সম্পর্ক ও ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, বিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তিনি এতে গভীরভাবে বিশ্বাস করেন। তবে নির্দিষ্ট বয়সে বিয়ে না করাকে তিনি ব্যর্থতা হিসেবে দেখেন না। তাঁর মতে, “বিয়ে দুই আত্মার মিলন, এটি ভাগ্যের ওপর নির্ভর করে।”

মুকেশ খান্না আরও বলেন, জীবনে সম্পর্ক অনেক আসতে পারে, কিন্তু স্ত্রী একটাই। তাঁর ভাষায়, ভালোবাসা জীবনে একবারই আসে, আর বাকি সম্পর্কগুলো অনেক সময় মোহ বা ভুল বোঝাবুঝি হতে পারে।

তিনি জানান, তিনি এখনো বিশ্বাস করেন, তার জন্য নির্ধারিত জীবনসঙ্গী কোথাও না কোথাও আছেন, এবং সময় হলে তাদের মিলন ঘটবে।

বিয়ের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেতা বলেন, তিনি কখনোই বিয়ের বিরুদ্ধে নন, বরং বিয়েকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। তবে সেটি সঠিক সময়ে, সঠিক মানুষের সঙ্গেই হওয়া উচিত বলে মনে করেন তিনি।

এদিকে ‘শক্তিমান’ সিনেমায় রূপান্তরের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। তার মাঝেই মুকেশ খান্নার এই ব্যক্তিগত মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্তমহলে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...