পরীক্ষামূলক সংস্করণ

এপ্রিলে ৪০৪ জনের প্রাণহানি, সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে গত এপ্রিল মাসে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০৯ জন।

মোট দুর্ঘটনার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন, যা মোট মৃত্যুর প্রায় ২৭ দশমিক ৯৭ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ১০২ জন, যা ২৫ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।

আজ বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এটি জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

দুর্ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, ১৬৮টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৯৩টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে এবং ৫৭টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯৭টি, নিয়ন্ত্রণ হারিয়ে ১৯৪টি, পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে ১০৬টি এবং পেছনে আঘাতের কারণে ৫২টি দুর্ঘটনা হয়েছে।

মোট ৬৫৯টি যানবাহন দুর্ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে বাস ৮৪টি, ট্রাক ৯১টি, মোটরসাইকেল ১৫৩টি এবং থ্রি-হুইলার ১১২টি।

সময় বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা সকালে (২৮ দশমিক ৫০ শতাংশ) এবং রাতে ১৯ শতাংশ ঘটেছে।

বিভাগভিত্তিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, যেখানে ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেটে, ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...