অল ক্রাইমস.টিভি ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত ‘নবম জাতীয় পে-স্কেল’ বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামোর প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর হতে ২০২৯ সাল পর্যন্ত সময় লাগতে পারে। একসঙ্গে বড় অঙ্কের আর্থিক চাপ এড়াতে সরকার নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার বিষয়ে কাজ চলছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হতে পারে এবং পরে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা হবে। প্রস্তাবিত এই পে-স্কেলের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা বলছেন, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর গত এক দশকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। তাই আগামী বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের তালিকা (২০২৬) অনুযায়ী গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো নিচে দেওয়া হলো, যা চূড়ান্ত গেজেট অনুযায়ী পরিবর্তিত হতে পারে:
| গ্রেড | প্রস্তাবিত বেতন স্কেল (টাকা) |
| গ্রেড ১ | ১,৬০,০০০ (নির্ধারিত) |
| গ্রেড ২ | ১,৩২,০০০ – ১,৫৩,০০০ |
| গ্রেড ৩ | ১,Template:১৩,০০০ – ১,৪৮,৮০০ |
| গ্রেড ৪ | ১,০০,০০০ – ১,৪২,৪০০ |
| গ্রেড ৫ | ৮৬,০০০ – ১,৩৯,৭০০ |
| গ্রেড ৬ | ৭১,০০০ – ১,৩৪,০০০ |
| গ্রেড ৭ | ৫৮,০০০ – ১,২৬,৮০০ |
| গ্রেড ৮ | ৪৭,২০০ – ১,১৩,৭০০ |
| গ্রেড ৯ | ৪৫,১০০ – ১,০৮,৮০০ |
| গ্রেড ১০ | ৩২,০০০ – ৭৭,৩০০ |
| গ্রেড ১১ | ২৫,০০০ – ৬০,৫০০ |
| গ্রেড ১২ | ২৪,৩০০ – ৫৮,৭০০ |
| গ্রেড ১৩ | ২৪,০০০ – ৫৮,০০০ |
| গ্রেড ১৪ | ২৩,৫০০ – ৫৬,৮০০ |
| গ্রেড ১৫ | ২২,৮০০ – ৫৫,㈡০০ |
| গ্রেড ১৬ | ২১,৯০০ – ৫২,৯০০ |
| গ্রেড ১৭ | ২১,৪০০ – ৫১,৯০০ |
| গ্রেড ১৮ | ২১,০০০ – ৫০,৯০০ |
| গ্রেড ১৯ | ২০,৫০০ – ৪৯,৬০০ |
| গ্রেড ২০ | ২০,০০০ – ৪৮,৪০০ |



