পরীক্ষামূলক সংস্করণ

নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তিন দিন ধরে নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন নৌকায় করে কোচনধারা এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় পানিতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সজিব নামে স্থানীয় এক যুবক জানান, কয়েকজন মিলে নৌকায় নদ পার হওয়ার সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে ফোন করে বিষয়টি জানান তারা।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রথমে মরদেহটির পরিচয় জানা না গেলেও থানায় নেওয়ার পর পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...