পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা

ট্রেনের ধাক্কা

রাজধানীর মালিবাগ রেলগেটে যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার কিছু সময় পর এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার পর ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা ২ মিনিটে খবর আসে, মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ট্রেন ধাক্কা দিয়েছে। এরপরই ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছেছে।

জানা গেছে, ট্রেনটির নাম দ্রুতযান এক্সপ্রেস। পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...