পরীক্ষামূলক সংস্করণ

আমানত দ্বিগুণ করার ফাঁদে টাকা খুইয়েছেন ৬১১ ব্যক্তি

অল ক্রাইমস টিভি ডেস্ক
আমানত রাখলে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে প্রায় দেড় যুগ ধরে কুড়িগ্রামের ছয় শতাধিক মানুষের কাছ থেকে টাকা তুলেছিল ‘আল হামীম (পাবলিক) লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। পরে আমানতের টাকা ফেরত না দিয়েই প্রতিষ্ঠান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছেন এর উদ্যোক্তারা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, কুড়িগ্রামের বিভিন্ন এলাকার ৬১১ জনের ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রতারক চক্রের সদস্যরা। তাঁরা পাঁচ বছর থেকে বিভিন্ন মেয়াদে টাকা জমা রাখলে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার কথা বলে এসব টাকা সংগ্রহ করেছিলেন। একজন ভুক্তভোগী বাদী হয়ে গত বছর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে আসামি করে মামলা করেন। সেই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সাংবাদিকদের বলেন, সিআইডির তদন্তে গ্রাহকদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালে আল হামীম (পাবলিক) লিমিটেড নামের প্রতিষ্ঠান খোলেন স্থানীয় আনিছুর রহমান (৩৬), রেজাউল করিম (৩৯) ও তাঁর ভাই এনামুল কবীর কহিনুর (৪৫)। এনামুলকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন তাঁরা। ১৮ বছর ধরে তাঁরা আমানত সংগ্রহ করেছেন। গ্রাহকেরা আমানতের টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন।

মামলার বাদী উমর ফারুক বলেন, ‘আমি ১০ বছরে দেড় লাখ টাকা আমানত রেখেছিলাম। একপর্যায়ে প্রতিষ্ঠানটি কমিশন দেওয়ার কথা বলে আমাকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দিয়েছিল। আমার মাধ্যমে দুই শর বেশি লোক ওই প্রতিষ্ঠানে আমানত রেখেছেন। এখন তাঁরা টাকা ফেরত দিচ্ছেন না।’

উমর ফারুক বলেন, ২০১৭ সাল থেকে আমানতের টাকা ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এর কর্মকর্তারা মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলে ছিলেন। জামিনে বেরিয়ে এসে ভিন্ন নামে তাঁরা প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছেন।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...