পরীক্ষামূলক সংস্করণ

যৌথ বাহিনীর অভিযান: চাইনিজ পিস্তল ও গুলিসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে একটি চাইনিজ পিস্তল, তাজা গুলি এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর ৩ সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে আটককৃত আসামিদের সুনির্দিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও সেনা জোন সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৩টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংঙ্খিমুড়া এলাকার মনো মহাজন পাড়ায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে যৌথ বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ওই বিশেষ অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের যাদুনালা গ্রামের মৃত মোম্রাচাই মারমার ছেলে চিংখিউ মারমা (৪০), মাইসছড়ি ইউনিয়নের বাদীগুলো পাড়ার অলঙ চাকমার ছেলে বাবুল চাকমা (২৭) এবং গঙ্গামাছড়া এলাকার মৃত কামিনী মোহন চাকমার ছেলে চুন্দি লাল চাকমা (৪৭)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১টি চাইনিজ পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, চাঁদাবাজির কাজে ব্যবহৃত রশিদ বই, মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়। মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির আল আসিফ জানান, দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কিছু সশস্ত্র সন্ত্রাসী মহালছড়ির স্থানীয় ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছিল। একাধিকবার চেষ্টা করেও তাদের ধরা সম্ভব না হলেও এবার যৌথ বাহিনীর নিখুঁত পরিকল্পনায় তাদের আটক করা হয়েছে। মহালছড়ি থানার ওসি মির্জা জহির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মহালছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...