পরীক্ষামূলক সংস্করণ

ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর

অল ক্রাইমস টিভি

ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ।

“আজ সকালে গোয়েন্দা বিভাগের (ইসরায়েলের) গোয়েন্দা নির্দেশনায় প্রায় ৩০টি বিমান বাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরানের মাহভাজ এলাকায় ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে,” সামাজিক যোগযোগ মাধ্যম এক্স-এ লিখেছে আইডিএফ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিসাইল লঞ্চার এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

“ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য আইডিএফ ইরানি সরকারের সামরিক সক্ষমতার ওপর আক্রমণ তীব্রতর করে চলেছে,” আইডিএফ জানিয়েছে।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...