পরীক্ষামূলক সংস্করণ

‘ক্ষতিপূরণ-চাকরি দিয়ে সেই ছয় শিশুর পরিবারের পাশে থাকতে চায় আদ্-দ্বীন’

রাজধানীর আদ্দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, যার আওতায় ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা, চাকরির অগ্রাধিকার এবং সম্মানজনক ক্ষতিপূরণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

শনিবার ( জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে আদ্দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারগুলোর যৌথ উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই ঐতিহাসিক মানবিক সিদ্ধান্তগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, মৃত নবজাতকগুলোর বাবা, মা, ভাই বোন যতদিন জীবিত থাকবেন, ততদিন তাঁরা আদ্দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ ব্যতীত অন্য সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদ্দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পাবেন; তবে আদ্দ্বীন পরিচালিত মেডিকেল কলেজ কিংবা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা উল্লেখযোগ্য পরিমাণ টিউশন ফি মওকুফের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পৃথকভাবে এবং ইতিবাচক উপায়ে বিবেচনা করবে। অ্যাডভোকেট শিশির মনির তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত আগ্রহী সদস্যদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আদ্দ্বীন হাসপাতালের শূন্য পদে চাকরির সুযোগ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং একই সাথে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি উপযুক্ত সম্মানজনক এককালীন আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...