পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ অভিহিত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিরোধী দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এদিন বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করার পর পরই জামায়াত এই কর্মসূচির ডাক দেয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল চলাকালীন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সরকারের ঘোষিত নতুন বাজেটের বিভিন্ন দফার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। মিছিল থেকে এই বাজেটকে সাধারণ মানুষের স্বার্থ পরিপন্থী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়। একই সাথে বিক্ষোভকারীরা দেশের জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেট বরাদ্দ আরও বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাজেটের বিশাল ঘাটতি পূরণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট জনমনে বাড়তি চাপ সৃষ্টি করবে উল্লেখ করে রাজপথে নিজেদের তীব্র ক্ষোভ ও অবস্থান জানান দেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...