পরীক্ষামূলক সংস্করণ

কমলগঞ্জে চা শ্রমিকদের পানবাহী গাড়ি লুট ও পানগাছ কর্তনের অভিযোগ ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া (সুনছড়া) চা বাগান এলাকার চা শ্রমিক ও পানচাষিরা তাদের উৎপাদিত কৃষিপণ্য লুট, হুমকি-ধমকি এবং পানগাছ কর্তনের অভিযোগ তুলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

গত ১১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা আবেদনে শ্রমিক প্রতিনিধিরা অভিযোগ করেন, ডবলছড়া চা বাগানের নন-ওয়ার্কার শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজস্ব বসতভিটা ও বাগানের আশপাশের পতিত জমিতে পান ও লেবুর চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র তাদের উৎপাদিত কৃষিপণ্য জোরপূর্বক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আবেদনে উল্লেখ করা হয়, গত ৩ জুন বাজারে নেওয়ার পথে শ্রমিকদের ১১৩ কুড়ি পানবাহী গাড়ি জোরপূর্বক লুট করে নেওয়া হয়। শ্রমিকদের দাবি, লুট হওয়া পানের বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা। এছাড়া অভিযুক্তরা উৎপাদিত পান নির্দিষ্ট স্থানে কম দামে বিক্রি করতে চাপ প্রয়োগ করছে এবং প্রতিবাদ করলে হুমকি-ধমকি দিচ্ছে। শ্রমিকদের অভিযোগ, এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ করায় তাদের পানগাছসহ অন্যান্য গাছপালা কেটে ফেলা হয় এবং বাগান ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি করা হয়। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আবেদনে আরও বলা হয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চা শ্রমিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের শোষণ ও হয়রানির শিকার হচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। আবদনের অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। এর আগে গত ১০ জুন ক্ষতিগ্রস্তরা কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্ত্বরে মানববন্ধন করে বিচার দাবী করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...