পরীক্ষামূলক সংস্করণ

ছাতকে পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ছাব্বিশ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে।রবিবার, চৌদ্দ জুন সুনামগঞ্জের ছাতক থানার উপ-পরিদর্শক মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের এক পর্যায়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদরাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় পুলিশ দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপ-পরিদর্শক মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করেন। তবে স্থানীয় এলাকার ভেতর দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ছয়টি কার্টন তল্লাশি করে এক লাখ ছাব্বিশ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। ছাতক থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এই নিষিদ্ধ ভারতীয় বিড়ির আনুমানিক বাজারমূল্য দুই লাখ বায়ান্ন হাজার টাকা। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...