পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ, নির্বাচনে অযোগ্য

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রোববার এই আদেশ দেন।

এর আগে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর করা আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট হাইকোর্ট খারিজ করলে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করায় নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে গেল মঞ্জুরুল আহসানের।

রায়ে প্রতিক্রিয়ায় আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, এ আদেশের মাধ্যমে আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার দীর্ঘদিনের চর্চার অবসান হলো।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...