পরীক্ষামূলক সংস্করণ

পিলখানার পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করেন জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য

পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্টে প্রায় ১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা এবং বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার পেছনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস।

রোববার (২১ জুন) আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস এই চাঞ্চল্যকর সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যে তিনি বিগত বছরগুলোতে ঘটে যাওয়া একাধিক গুম ও হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দেন এবং এর সবকটিতেই জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন। এছাড়া ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ও শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের মধ্যকার একটি ফোনালাপের বিবরণও তুলে ধরেন।

সাক্ষ্য অনুযায়ী, দেশজুড়ে আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের পর ‘অপারেশন রেবেল হান্ট’ চলাকালে প্রায় ১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীতে নিয়ে গিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়, যার নেপথ্যে ছিলেন জিয়াউল আহসান। উল্লেখ্য যে, চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১-এ জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা মূল অভিযোগগুলোতে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিন জনকে হত্যা করা হয়। এর পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনায় ৫০ জন এবং একই সময়ে দেশের অন্য স্থানে আরও ৫০ জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগও এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...